News Flash

  • Home
  • দিনের খবর
  • Heavy Rain:দীর্ঘ প্রতীক্ষার অবসান, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ‘ভারী’ বৃষ্টির সম্ভাবনা
Image

Heavy Rain:দীর্ঘ প্রতীক্ষার অবসান, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ‘ভারী’ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ২৪ জুলাই ( হি.স.) : অবশেষে দক্ষিণবঙ্গের তিন জেলাতে ‘ভারী’ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। প্রতিদিন বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। খাতায় কলমে বর্ষাকাল হলেও বৃষ্টির দেখা নেই। উত্তরবঙ্গ ভারী বৃষ্টি পেলেও দক্ষিণবঙ্গের সেই ‘সৌভাগ্য’ এই মরশুমে হয়নি। বৃষ্টিপাতের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এই পরিস্থিতিতে রীতিমতো চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। শেষমেশ দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, তিন জেলায় এদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শেষে চারটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রারও বিশেষ পরিবর্তন ঘটবে না। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ৩ মিলিমিটার। কলকাতায় তাপমাত্রা বৃদ্ধিরও সেভাবে সম্ভাবনা নেই। তবে আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়বে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top