News Flash

  • Home
  • দেশ
  • New Delhi Railway Station Gang Rape Case: নিউদিল্লি রেল স্টেশনে গণধর্ষণের ঘটনায় ধৃত ৪, সকলেই রেলের কর্মী
Image

New Delhi Railway Station Gang Rape Case: নিউদিল্লি রেল স্টেশনে গণধর্ষণের ঘটনায় ধৃত ৪, সকলেই রেলের কর্মী

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি. স.): নিউদিল্লি রেল স্টেশনে বছর ৩০-এর যুবতীকে গণধর্ষণের ঘটনায় ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত সকলেই রেলের কর্মী এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার রাতে নিউদিল্লি রেল স্টেশনের ৮-৯ প্লাটফর্মে ইলেকট্রিক্যাল মেন্টেনেইন্স স্টাফ হাটে গণধর্ষণের শিকার হন বছর ৩০-এর এক যুবতী।

সেই গণধর্ষণের ঘটনায় ৪ জন রেল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন রেলের ডিসিপি হরেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, ধৃত সকলেই রেলের কর্মী। ধৃত ৪ জনের মধ্যে দু”জন ধর্ষণে অভিযুক্ত, বাকি দু”জন ঘৃণ্য কাজে সহায়তা করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার ভোররাত ২.২৭ মিনিট নাগাদ একটি ফোন পায় দিল্লি পুলিশ, পুলিশকে ওই যুবতী জানান নিউদিল্লি রেল স্টেশনের ৮-৯ প্লাটফর্মে রয়েছেন।
বিগত কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ওই যুবতী, বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে। দুই বছর আগে এক অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়।

রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত। তাঁদের মধ্যে প্রায়ই ফোনে কথা হত। ২১ জুলাই জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার জন্য যুবতীকে আমন্ত্রণ জানায় সে। আমন্ত্রণ পেয়ে রাত ১০.৩০ মিনিট নাগাদ কীর্তি নগর মেট্রো স্টেশনে পৌঁছয় সে। সেখান থেকে তাঁকে নিউদিল্লি রেল স্টেশনের ৮-৯ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়। সেখানেই যুবতীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top