News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাম্বায় অটো ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত কমপক্ষে ১৫ জন
Image

সাম্বায় অটো ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত কমপক্ষে ১৫ জন

সাম্বা, ২৩ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় অটো ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। মৃতদের মধ্যে ৩ জনের বয়স অত্যন্ত কম। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার গভীর রাতের দুর্ঘটনাটি ঘটেছে সাম্বা জেলায় হাইওয়ের ওপর। পুলিশ জানিয়েছে, টেম্পোর মতো দেখতে একটি অটোর সঙ্গে শুক্রবার গভীর রাত ১১.২৫ মিনিট নাগাদ একটি ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৪ জনের। ১৫ জনকে কমবেশি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের নাম-সুমন দেবী (৪০), রাহুল (৮), তাঁর বোন মুসকান (৫) ও কৃষ (৫)। আহতরা হলেন-গীতা দেবী, মীনাক্ষী দেবী, বীনা দেবী, উষা দেবী, রেখা দেবী, নেহা দেবী, গীতা দেবী, ঋতিকা, জ্যোতি দেবী, গারো দেবী, জ্যোতি দেবী, চম্পা দেবী, আরশি দেবী, নেহা দেবী ও শান্তি দেবী। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top