News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের হাথরাসে ট্রাকের চাকায় পিছে ৬ শিবভক্তের মৃত্যু, আর্থিক সাহায্যের ঘোষণা
Image

উত্তর প্রদেশের হাথরাসে ট্রাকের চাকায় পিছে ৬ শিবভক্তের মৃত্যু, আর্থিক সাহায্যের ঘোষণা

হাথরাস, ২৩ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের হাথরাস জেলায় শিবভক্তদের (কানওয়ার ভক্ত) পিষে দিল বেপরোয়া একটি ট্রাক। ট্রাকের ধাক্কা ও চাকায় পিষে মৃত্যু হয়েছে ৬ জন পুণ্যার্থীর। শনিবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতদের বাড়ি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। হরিদ্বার থেকে অন্যান্য কানওয়ারীদের সঙ্গে গোয়ালিয়র যাচ্ছিলেন তাঁরা, এমনটাই জানা গিয়েছে। মৃতদের নাম-রণবীর, জবর সিং, নরেশ পাল, মনোজ কুমার, রমেশ পাল ও বিকাশ শর্মা। মৃতদের পরিজনকে এককালীন এক লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

আগ্রা জোনের এডিজি রাজীব কৃষ্ণা জানিয়েছেন, শনিবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ হাথরাস জেলার সাদাবাদে ৬ জন কানওয়ার যাত্রীকে পিষে দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের, একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচানো যায়নি। মোট ৬ জনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকের চালককে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top