News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mukesh Ambani:মুকেশ আম্বানির পরিবারকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকবে : সুপ্রিম কোর্ট
Image

Mukesh Ambani:মুকেশ আম্বানির পরিবারকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকবে : সুপ্রিম কোর্ট

মুম্বই, ২২ জুলাই (হি. স.) : দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি তথা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির তাঁর পরিবারকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকবে । শুক্রবার এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি এন ভি রমানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রিলায়েন্স কর্ণধাকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে।

গত মে মাসে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিকাশ সাহা নামে এক ব্যাক্তি। ওই মামলার পরিপ্রেক্ষিতে কেন মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের তলব করে হাইকোর্ট। শিল্পপতির নিরাপত্তা নিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রশ্ন তোলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র।

প্রসঙ্গত, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের কাছ থেকে হুমকি পাওয়ার পরেই ২০১৩ সালে রিলায়েন্স কর্ণধার ও তাঁর পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউপিএ সরকার। মুকেশ আম্বানিকে জেড ক্যাটাগরির ও তাঁর স্ত্রী নীতা আম্বানিকে ওয়াই ক্যাটেগরির সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। পরে রিলায়েন্স কর্ণধারকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও ওই নিরাপত্তার যাবতীয় ব্যয়ভার বহন করছেন আম্বানি।

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top