News Flash

Image

Arrest:হেরোইন সহ হাইলাকান্দিতে গ্ৰেফতার এক পাচারকারী

হাইলাকান্দি (অসম), ২২ জুলাই (হি.স.) : মাদকদ্রব্য হেরোইন সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। হাইলাকান্দি শহরে ড্রাগস বিক্রি করতে এসে হেরোইন সহ হাতেনাতে ধরা পড়েছে এই পাচারকারী। প্ৰায় ছয় গ্ৰাম হেরইন সহ হার্টবার্টগঞ্জ বাজারে গ্ৰেফতার করা হয়েছে আব্দুল্লা রহমান বড়ভুইয়াঁ নামের এক ড্ৰাগস পাচারকারীকে৷

হার্টবার্টগঞ্জ বাজারে জনৈক ক্রেতার কাছে হেরোইনগুলি বিক্রি করতে এসেছিল আব্দুল্লা রহমান বড়ভুইয়াঁ। কিন্তু গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে পাকড়াও করা হয়েছে। জানা গেছে, আব্দুল্লা রহমান বড়ভুইয়াঁ নামের এই ড্ৰাগস কারবারির উপর দীৰ্ঘদিন থেকে পুলিশ নজর রেখেছিল। যদিও শেষমেশ হাইলাকান্দি সদর থানার সামনে ড্ৰাগস বিক্রি করতে এসে পুলিশের জালে পড়ে আব্দুল্লা রহমান।

পুলিশ ধৃত ড্ৰাগস সরবরাহকারীর কাছ থেকে মোট ৫.৩৪ গ্ৰাম সন্দেহজনক হেরোইন বজেয়াপ্ত করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন হাইলাকান্দি সদর থানার ওসি আম্পি দাওলাগাপু।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top