News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Shivraj Singh Chouhan:সস্ত্রীক মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
Image

Shivraj Singh Chouhan:সস্ত্রীক মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

আগরতলা, ২২ জুলাই (হি. স.) : মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজ তিনি সস্ত্রীক গোমতী ত্রিপুরা জেলায় উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়েছেন। এরপর তিনি সিপাহিজলা অভয়ারণ্য ঘুরে দেখেছেন। চশমা বানর দেখে তিনি প্রচন্ড উত্ফুল্ল হয়েছেন। গতকাল সন্ধ্যায় ত্রিপুরা সফরে এসে আজ তিনি দিল্লি ফিরে গেছেন।

শুক্রবার সকালে ৫১ পীঠের একপিঠ মাতা  ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে আসেন সস্ত্রীক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং  চৌহান। তাঁকে মাতাবাড়িতে স্বাগত জানান  ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতিবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ বিজেপি গোমতী জেলা  সভাপতি অভিষেক দেবরায়, ৩১ আর কে পুর মন্ডলের সভাপতি  প্রবীর দাস সহ অন্যান্যরা।

মধ্যপ্রদেশ সহ ভারতের জনগণের মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন তাঁর সফরকে ঘিরে মাতাবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা ছিলো বেশ আঁটোসাটো।

মাতাবাড়ি থেকে বেরিয়ে তিনি সিপাহিজলা অভয়ারণ্যে যান। সেখানে তিনি সমস্ত জীব-জন্তুদের দেখেন। চশমা বানর দেখে তিনি ভীষণ উত্ফুল্ল হয়েছেন বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী প্রণজিত সিংহ রায়। আগরতলায় ফিরে আজকেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। কৃষি মন্ত্রী জানিয়েছেন, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যেই মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর এই ত্রিপুরা সফর। 

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top