News Flash

  • Home
  • দেশ
  • জুন মাস থেকে ছিলেন নিখোঁজ, ফরিদকোটে খাল থেকে উদ্ধার হওয়া গাড়িতে মিলল ৪টি দেহ
Image

জুন মাস থেকে ছিলেন নিখোঁজ, ফরিদকোটে খাল থেকে উদ্ধার হওয়া গাড়িতে মিলল ৪টি দেহ

ফরিদকোট, ২২ জুলাই (হি.স.): গত জুন মাস থেকে নিখোঁজ ছিলেন একই পরিবারের ৪ জন সদস্য, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে পঞ্জাবের ফরিদকোটে সিরহিন্দ ফিডার ক্যানাল থেকে উদ্ধার হল ৪ জনেরই দেহ। খাল থেকে উদ্ধার হওয়া একটি গাড়ির ভিতরে ছিল ৪ জনের দেন। গত জুন মাস থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ভরমজিৎ সিং, তাঁর স্ত্রী রুপিন্দর কৌর, তাঁদের ১৩ বছরের মেয়ে এবং ১১ বছরের ছেলেকে। তাঁদের বাড়ি ফরিদকোটের ভান সিং কলোনিতে।

শুক্রবার সকালে খাল থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। খালের জলস্তর কমে যাওয়ায় শুক্রবারই গাড়িটিকে দেখা যায়। গাড়িটিকে ক্রেনের সাহায্যে ওপরে তোলা হয়। এরপর ভিতরে ৪ জনের দেহ দেখা যায়। গত ১১ জুন শেষবার তাঁদের নিজেদের বাড়িতে দেখা গিয়েছিল। তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top