News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind Kejriwal Government: অস্বস্তিতে দিল্লি সরকার, আবগারি নীতিতে সিবিআই তদন্তের সুপারিশ উপ-রাজ্যপালের
Image

Arvind Kejriwal Government: অস্বস্তিতে দিল্লি সরকার, আবগারি নীতিতে সিবিআই তদন্তের সুপারিশ উপ-রাজ্যপালের

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): নতুন করে অস্বস্তিতে পড়ল অরবিন্দ কেজরিওয়াল সরকার। এবার দিল্লি সরকারের আবগারি নীতিতে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, নিয়ম ও পদ্ধতিগত ত্রুটির অভিযোগের প্রেক্ষিতে দিল্লি সরকারের আবগারি নীতিতে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। যাতে সরাসরি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম রয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দিল্লির মুখ্য সচিবের দাখিল করা রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে, জিএনসিটিদি আইন-১৯৯১, ব্যবসার লেনদেন বিধি (টিওবিআর)-১৯৯৩, দিল্লি আবগারি আইন-২০০৯ এবং দিল্লি আবগারি বিধি-২০১০-এর প্রাথমিক লঙ্ঘন উল্লেখ করা হয়েছে রিপোর্টে। রিপোর্টের অনুলিপি মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে। এগুলি ছাড়াও, টেন্ডার-পরবর্তী “মদ লাইসেন্সধারীদের অযাচিত সুবিধা” প্রদানের জন্য “ইচ্ছাকৃত এবং স্থূল পদ্ধতিগত ত্রুটি” ছিল বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দিল্লি সরকারের আবগারি বিভাগের প্রধান।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top