News Flash

  • Home
  • প্রধান খবর
  • Flood:তেলেঙ্গানায় বৃষ্টি ও বন্যার কারণে ১৪০০ কোটির ক্ষতির অনুমান, কেন্দ্রে পাঠানো হল রিপোর্ট
Image

Flood:তেলেঙ্গানায় বৃষ্টি ও বন্যার কারণে ১৪০০ কোটির ক্ষতির অনুমান, কেন্দ্রে পাঠানো হল রিপোর্ট

নয়াদিল্লি, ২১ জুলাই ( হি.স.) : তেলেঙ্গানায় ভারী বর্ষণ ও বন্যার কারণে ১৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান বলে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার তাৎক্ষণিক আর্থিক সাহায্য হিসেবে কেন্দ্রের কাছে এক হাজার কোটি টাকা দাবি করেছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও বন্যায় রাজ্যে ১৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। অবিলম্বে আর্থিক সহায়তা হিসেবে কেন্দ্রীয় সরকারের কাছে ১০০০ কোটি টাকা দাবি করা হয়েছে।

রাজ্য সড়ক ও বিল্ডিং বিভাগ ৪৯৮ কোটি টাকা, পঞ্চায়েত রাজ দফতর ৪৪৯ কোটি টাকা, সেচ দফতর ৩৩ কোটি টাকা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ৩৭৯ কোটি টাকা এবং বিদুত বিভাগ ৭ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও এবং ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) তেলেঙ্গানার বন্যা দুর্গতদের জন্য এক টাকাও প্রদান না করার জন্য কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগে তেলেঙ্গানা সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য মুখপাত্র রানি রুদ্রম্মা দেবী। তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের অধীনে তেলেঙ্গানাকে তিন হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে কেসিআর সরকার কী করেছে তার হিসাব জনগণের কাছে দিন, নইলে ক্ষমা চাইবেন।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top