ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।। আবারও ওয়াক ওভার। এবার ওয়াকওভার পেলো তুলসীরাম পাড়া। কিল্লায় পিত্রাকামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রাকামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (পিত্রা কামি ক্লাব)। বৃহস্পতিবার বরাকপ্লা এর মুখোমুখি হওয়ার কথা ছিলো তুলসীরাম পাড়ার। বরাকপ্লার কাছে ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। কারন ওই দলটি আগেই ছিটকে গিয়েছিলো আসর থেকে। অপরদিকে তুলসীরাম পাড়ার শেষ আটে নিশ্চিত হয়ে গিয়েছিলো। রেফারি পুষ্প সাধন জমাতিয়া নির্ধারিত সময়ে দীর্ঘক্ষণ মাঠে উপস্থিত থাকলেও বরাকপ্লার ফুটবলাররা মাঠমুখো হননি। দীর্ঘক্ষণ অপেক্ষা করে মাঠে ছাড়েন রেফারিরা। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে বেশ কিছু আকর্ষনীয় পুরস্কার।

Football:কিল্লায় ফুটবলে ফের ওয়াক-ওভার
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















