News Flash

  • Home
  • খেলা
  • Fake Cricketer:ভুয়ো ক্রিকেটার কান্ড ক্রমশঃ রহস্যাবৃত
Image

Fake Cricketer:ভুয়ো ক্রিকেটার কান্ড ক্রমশঃ রহস্যাবৃত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।।ভুয়ো ক্রিকেটার কাণ্ডের পাঁচদিন অতিক্রান্ত হয়ে গেল। অথচ এখনো এই কাণ্ডের মূল মাস্টার মাইন্ড কারা, তা কিন্তু এখনোও বের করতে পারে নি পুলিশ। একই সঙ্গে সেই ভুয়ো ক্রিকেটারকেও কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করলো না পুলিশ, তা নিয়ে ও উঠছে অবিরাম প্রশ্ন। টিসিএ-র তরফ থেকে ফলাও করে সাংবাদিক বৈঠক করে ভুয়ো ক্রিকেটার কাণ্ডের বিষয়টি তুলে ধরা হলো। টিসিএ-র সভাপতি তপন লোধ এবং ভারপ্রাপ্ত সচিব কিশোর কুমার দাস স্পষ্ট ভাবেই জানিয়েছিলেন, এই বিষয়টা ভালো ভাবেই খতিয়ে দেখা হবে টিসিএ-র তরফে। যদি ও টিসিএর তরফে সেই কোচের নাম প্রকাশ্যে আনা হয়নি সেদিনও । সঙ্গে আজ পর্যন্তও। তবে সেই ভুয়ো ক্রিকেটার মিডিয়ার সামনে স্পষ্ট ভাবে বলে দেয়, তার কাছ থেকে বিশালগরের একজন কোচ যার নাম তপন দেব সে নাকি সাত লাখ টাকার চুক্তি করেই তাকে কলকাতা থেকে রাজ্যে এনেছে। চার লাখ টাকা নাকি তপনকে দেওয়াও হয়েছে। বাকি টাকা দেবার কথা ছিল। ভুয়ো ক্রিকেটার সায়ন ঘোষ এই কথা গুলো শুধু মিডিয়া নয়, টিসিএ-র কর্মকর্তাদের কাছেও বলেছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়েছিল। তবে প্রশ্ন হলো, টিসিএ শুধু কেন এই ক্রিকেটারের নামেই এফ আই আর করলো। কোচ বা এ বিষয়ে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কেন এফ আই আর করা হলো না। বিষয়টা যেহেতু সবটাই পুলিস তদন্ত করবে, তাহলে এই ক্ষেত্রে জড়িত অন্যদের কেন ছাড় দেওয়া হলো টিসিএ-র তরফে। এর পেছনে নিশ্চয়ই তাহলে অন্য রহস্য লুকিয়ে রয়েছে। অন্য একটি সূত্রের খবর, ভুয়ো ক্রিকেটার কাণ্ডে জড়িয়ে আছে বিশালগর ক্রিকেট সংস্থার সচিব সহ টিসিএ-র একাধিক কর্মকর্তা। না হলে একজনের ঘাড়ে এত বড় মাথা হবার তো কোনো প্রশ্নই উঠে না। যদিও এই বিষয় নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও একটি মহল থেকে বলা হচ্ছে। বিষয়টা পুরোপুরি রহস্যাবৃত। কেন না , রাজ্যে এত এত কোচ থাকার পর সেই ভুয়ো ক্রিকেটার কেন শুধুই নির্দিষ্ট একজন কোচের নাম বললো। সেই কোচের সঙ্গে নিশ্চয়ই তার কোনও বৈরিতা নেই। এই মহকুমা থেকেই তো সে অনুর্ধ ১৯ দলের ক্যাম্পে খেলার সুযোগ পেয়েছিল। অযথা কেন সে কেন একজন কোচের নাম বলবে। সোজাসাপ্টা কথায় শয়ন তো অর্থ লেনদেনের কথাই বলেছে। প্রশ্ন হলো, টিসিএ এবং পুলিশের ভূমিকা ঘিরে। যেহেতু একটা সংশয় তৈরি হয়েছে এই ভুয়ো ক্রিকেটার কাণ্ডে তাহলে তো জড়িত হিসেবে যাদের নাম বলেছে, তাদের তড়িঘড়ি ডেকে এনে এর আসল রহস্যটা কি, তা জানা দরকার ছিল রাজ্য ক্রিকেট সংস্থার। প্রাপ্ত খবর এরকম যে, পাঁচদিন অতিক্রান্ত হয়ে যাবার পরও কিন্তু টিসিএ-র তরফে এখনও রহস্যের উদঘাটন করা হয়নি। এতে তো একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, টিসিএ-র ই কিছু লোক হয়তো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় মত্ত। না হলে কেন সেই ক্রিকেটারের সঙ্গে জড়িতদের এফ আই আর অথবা পুলিশকে জানানোর কাজটা করলো না টিসিএ। এই প্রশ্নটা বার বার এখন উঠছে টিসিএ-কে ঘিরেই। এর কি কোনো জবাব আছে টিসিএ-র কাছে। যদি থাকতো তাহলে এতদিনে হয়তো তা প্রকাশ পেয়ে যেত। পুরো বিষয়টাই এখন রহস্যাবৃত ঠেকছে পুরো ক্রিকেট মহলে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top