News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের জনগণকে নিশ্চয়তা কেজরিওয়ালের, বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ প্রদানের আশ্বাস
Image

গুজরাটের জনগণকে নিশ্চয়তা কেজরিওয়ালের, বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ প্রদানের আশ্বাস

সুরাট, ২১ জুলাই (হি.স.): গুজরাটের জনগণকে প্রথম নিশ্চয়তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার গুজরাটের সুরাটে সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লির মতো গুজরাটেও ২৪ ঘন্টা বিদ্যুৎ প্রদান করা হবে। কেজরিওয়াল এদিন জানিয়েছেন, প্রতি মাসে গুজরাটের প্রতিটি বাড়িতে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা হবে। সমস্ত গ্রাম ও শহরে ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে, এছাড়াও ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরানো বিদ্যুৎ বিল মকুব করা হবে। কেজরিওয়ালের কথায়, দিল্লি ও পঞ্জাবে আমরা তা করে দেখিয়েছি, এবার গুজরাটের পালা।

অরবিন্দ কেজরিওয়াল এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, “কিছু দল নির্বাচনের আগে এসে বলে আমাদের ‘সংকল্প পত্র’ রয়েছে। নির্বাচনের পর আপনারা যখন তাঁদের জিজ্ঞাসা করেন আপনারা ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন তাঁরা বলেন সেটা তো জুমলা ছিল। কিন্তু, আমরা যা বলি তাই করি।” এদিন একটি বিষয় স্পষ্টীকরণ করেছেন কেজরিওয়াল, টুইট করে তিনি জানান, “গুজরাটে দুই মাসের বিদ্যুৎ বিল আসে। প্রতি মাসে ৩০০ ইউনিট হারে, দুই মাসের বিলে ৬০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে।”

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top