News Flash

  • Home
  • বিদেশ
  • কানাডায় মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০৪
Image

কানাডায় মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০৪

অটোয়া, ২১ জুলাই (হি. স.) : কানাডায় মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ল ৬০৪ । দেশর কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে দুই জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। কানাডার ফেডারেল সরকার বলেছে, মাঙ্কিপক্স শনাক্তে সম্প্রদায়-ভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে।

পাবলিক হেলথ এজেন্সি বলছে, প্রদেশ ও অঞ্চলসমূহ আক্রান্তদের বিভিন্ন উপাত্ত পর্যালোচনা করবে। ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি মাঙ্কিপক্সের পেছনে দায়ী ভাইরাস নিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করছে। পাশাপাশি এর জিনোম সিকোন্সিং করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাঙ্কিপক্স সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’র দেওয়া সংজ্ঞা অনুযায়ী, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদ জন্তুদের থেকে। এর উপসর্গ স্মল পক্সের সঙ্গে মেলে। তবে মাঙ্কিপক্সের প্রভাব স্মল পক্সের মতো ততটা মারাত্মক নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top