News Flash

  • Home
  • বিদেশ
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে শপথ বিক্ৰমাসিঙ্ঘের, দ্বীপরাষ্ট্রে ক্ষোভ কমছেই না
Image

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে শপথ বিক্ৰমাসিঙ্ঘের, দ্বীপরাষ্ট্রে ক্ষোভ কমছেই না

কলম্বো, ২১ জুলাই (হি.স.): শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্ৰমাসিঙ্ঘে। বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বিক্ৰমাসিঙ্ঘে। বুধবার এমপি-দের গোপন ব্যালটে নথিভুক্ত ২২৩টি ভোটের মধ্যে ১৩৪টি ভোট পেয়ে জয়ী হন রনিল বিক্রমাসিঙ্ঘে। কড়া নিরাপত্তা মধ্যে ভোটগ্রহণের পর অধ্যক্ষ নতুন রাষ্ট্রপতি হিসেবে রনিলের নাম ঘোষণা করেন।

প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দল এসএলপিপি-র ভরসায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন রনিল। আবার সেই এসএলপিপি-রই বিদ্রোহী নেতা ডালাস আলাহাপ্পেরুমা ছিলেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রধান বিরোধী দল এসজেবি-র নেতা সাজিথ প্রেমদাসা শেষ মুহূর্তে প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়িয়ে ডালাসের সঙ্গে চুক্তি করেছিলেন। ডালাস জিতলে তিনি সাজিথকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতেন। এখন অবশ্য প্রধানমন্ত্রী বাছবেন রনিল। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এসএলপিপি নেতা দীনেশ গুণবর্ধনের নাম শোনা যাচ্ছে।

রনিলের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। তাঁকে এই মুহূর্তে জনপ্রিয় নেতা বলতে নারাজ শ্রীলঙ্কার জনগণ। রনিলকে কার্যনির্বাহী প্রেসিডেন্ট মনোনীত করেছিলেন গোতাবায়া। অনেকেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, আদতে গোতাবায়াই নেপথ্যে কলকাঠি নাড়বেন। এদিকে, দ্বীপরাষ্ট্রে মানুষের মধ্যে ক্ষোভ কমছেই না। দেশে কাজ নেই তাই যুব সমাজ শ্রীলঙ্কা ছেড়ে সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কলম্বোর পাসপোর্ট সুবিধাকেন্দ্রে যুব সমাজের একটা অংশের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top