News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা শহরের বুকে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার লুট
Image

আগরতলা শহরের বুকে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার লুট

আগরতলা, ২০ জুলাই : রাজধানী আগরতলার বুকে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। শহরের জনবহুল এলাকা মঠচৌমুহনীতে চুরি হয়েছে। ওই এলাকায় একটি বাড়ির প্রত্যেক সদস্যকে ঘুমে রেখে স্বর্ণালংকার সহ ঘরের মূল্যবান আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আশপাশ এলাকায়। 

স্মার্ট সিটি হিসেবেই পরিচিতি পেতে চলেছে রাজধানি আগরতলা। কিন্তু স্মার্ট সিটির নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। মঠচৌমুহনী এলাকার কামারপুকুর পাড় সংলগ্ন পিনাকি মজুমদারের বাড়িতে মঙ্গলবার রাতে ঘটেছে চুরির ঘটনা। জানা যায়, প্রতিদিনকার মত মঙ্গলবার রাত প্রায় একটা নাগাদ পিনাকি মজুমদার এবং তাঁর পরিবারের প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ভোর চারটা নাগাদ যখন ঘুম ভাঙ্গে তখন দেখতে পান  বিছানার মশারি খোলা রয়েছে। তখনই কিছু একটা সন্দেহ করে পিনাকি মজুমদার ঘরের অন্যান্য জায়গায় গিয়ে দেখতে পান ঘরের যে আলমারিতে স্বর্ণালংকার ছিল তার বাইরেই স্বর্ণালংকারের বাক্স গুলি পড়ে আছে। তখনই তিনি বুঝতে পারেন ঘরে চোর হানা দিয়েছে।

কিন্তু কিভাবে সংঘটিত হলো এই চুরি কাণ্ড? তানিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের সদস্যদের দাবি, চোরের দল হয়তোবা ঘুমের ওষুধি জাতীয় কিছু স্প্রে করে এই চুরি কান্ডটি সংঘটিত করেছে। না হলে ঘরে চোরের প্রবেশ সম্পর্কে অন্তত একজন টের পেতেন। ঘটনা সম্পর্কে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার পুলিশ আদৌ চোরেদের টিকির নাগাল পায় কিনা? তবে শহরের বুকে এধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক জনমনে। 

Releated Posts

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top