News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানায় ডিএসপি-র ডাম্পারের চাকায় পিষে খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত
Image

হরিয়ানায় ডিএসপি-র ডাম্পারের চাকায় পিষে খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত

চণ্ডীগড়, ১৯ জুলাই (হি. স.) : বেআইনিভাবে খনি থেকে পাথর পাচার রুখতে গিয়ে মঙ্গলবার সকালেই খনি মাফিয়াদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন মেওয়াতের ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোই । ডাম্পারের তলায় পিষে দিয়ে খুন করা হয় তাঁকে। ওই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত ইক্কারকে গ্রেফতার করল পুলিশ।

এদিন সকালে নুহ জেলার ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোই খবর পান, নুহে বেআইনি খনি থেকে পাথর লরিতে তোলা হচ্ছে। অবৈধ পাথর বোঝাই লরি আটকাতে ঘটনাস্থলে পৌঁছন তিনি। সেখানে পুলিশকে ঘিরে ফেলে খনি মাফিয়ারা। একটি ডাম্পারের তলায় সুরেন্দ্রকে ফেলে দেওয়া হয়। তার পরে তাঁর উপর দিয়ে চলে যায় পাথরভর্তি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিয়ানা পুলিশের ডিএসপির। ওই ঘটনায় ঘাতকদের পাকড়াও করতে বিশেষ অভিযান শুরু করে হরিয়ানা পুলিশের একটি বিশেষ দল। সিআই সুরেন্দ্র সিধুর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। খনি মাফিয়াদের সঙ্গে পুলিশের এনকাউন্টারও হয়। শেষ পর্যন্ত ডিএসপি খুনে মূল অভিযুক্ত ইক্কারকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। 

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top