News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার সংক্রমণে বেড়েই চলেছে, দৈনিক সংক্রমণে চার শতকের গন্ডি পার, স্বস্তি সুস্থতায়
Image

ত্রিপুরায় করোনার সংক্রমণে বেড়েই চলেছে, দৈনিক সংক্রমণে চার শতকের গন্ডি পার, স্বস্তি সুস্থতায়

আগরতলা, ১৯ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে আরও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ঝড়ের গতিতে সংক্রমণের বৃদ্ধির মাঝে সুস্থতা কিছুটা স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে, স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। তবে, করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধিতে আক্রান্তের হারও বেড়েছে, তা বোঝাই যাচ্ছে। এদিকে অবশ্য গত ২৪ ঘণ্টায় ১২৪ জন সুস্থ হয়েছেন। কিন্ত সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ ঝড়ের গতিতে বেড়েই চলেছে। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৭৪ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৮৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২১ এবং রেপিড অ্যান্টিজেনে ৪৫৬ জন মোট ৪৭৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১২.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১২৪ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৭১২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০২৯০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০০২০৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.১০ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৭.৩৭ শতাংশ। এদিকে, ০.৯০ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২৪০ জন, সিপাহিজলা জেলায় ৪৩ জন, খোয়াই জেলায় ১৭ জন, গোমতী জেলায় ৫১, ধলাই জেলায় ৩৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩২, ঊনকোটি জেলায় ১২ জন এবং দক্ষিণ জেলায় ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।করোনার প্রকোপে মারাত্মক বৃদ্ধিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। স্বাস্থ্য দফতর এখনই বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। কিন্ত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এই মুহুর্তে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না ত্রিপুরা সরকার।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top