News Flash

  • Home
  • দেশ
  • মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিরোধীদের, খাড়গে বললেন আমরা লড়াই চালিয়ে যাব
Image

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিরোধীদের, খাড়গে বললেন আমরা লড়াই চালিয়ে যাব

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): প্রত্যাশিতই ছিল, আর তাই হল। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি ইস্যুতে বিক্ষোভ দেখালেন বিরোধীরা। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, “বিরোধী দলগুলি মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং কিছু প্রয়োজনীয় পণ্যের জিএসটি হার বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে একত্রিত হয়েছে। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” সংসদের বাইরেই নয়, এদিন লোকসভাতেও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধীরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top