News Flash

  • Home
  • প্রধান খবর
  • এখনও পর্যন্ত ১.৮৩ লক্ষেরও বেশি ভক্তের অমরনাথের পবিত্র গুহা দর্শন
Image

এখনও পর্যন্ত ১.৮৩ লক্ষেরও বেশি ভক্তের অমরনাথের পবিত্র গুহা দর্শন

জম্মু, ১৮ জুলাই ( হি.স.) : অমরনাথ যাত্রায় এ পর্যন্ত ১.৮৩ লক্ষেরও বেশি ভক্ত ভগবান শিবকে পবিত্র গুহায় পরিদর্শন করেছেন। সোমবার জম্মুর বেস ক্যাম্প থেকে ৫,৬৪৯ তীর্থযাত্রীর আরেকটি দল উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

সোমবার ৫,৬৪৯ তীর্থযাত্রীর আরেকটি দল জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে বালতাল এবং পাহেলগামের নুনওয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছে।এর মধ্যে ৩,০৯১ তীর্থযাত্রী পহেলগামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন এবং ২,৫৫৮ তীর্থযাত্রী বালতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
এ পর্যন্ত ১,৮৩,৮১১ ভক্ত পবিত্র গুহায় শিব দর্শন করেছেন। রবিবার অমরনাথ গুহায় রেকর্ড সংখ্যক ১৮,৯৭২ জন ভক্ত দর্শন করেছিলেন। তীর্থযাত্রীদের জন্য উভয় রুটে হেলিকপ্টার পরিষেবাও রয়েছে। অমরনাথ যাত্রা ৩০ জুন শুরু হয়েছিল এবং ১১ আগস্ট শ্রাবণ পূর্ণিমায় শেষ হবে।

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top