News Flash

  • Home
  • প্রধান খবর
  • Jharkhand:ঝাড়খণ্ড: কোডারমার পাঁচখেরো বাঁধে নৌকা ডুবে আটজন নিখোঁজ
Image

Jharkhand:ঝাড়খণ্ড: কোডারমার পাঁচখেরো বাঁধে নৌকা ডুবে আটজন নিখোঁজ

কোডারমা, ১৭ জুলাই ( হি.স.) : রবিবার ঝাড়খণ্ডের কোডারমা জেলার পাঁচখেরো বাঁধে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নয়জন ডুবে যায়, যার মধ্যে একজন ব্যক্তি কোনওভাবে সাঁতার কেটে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। নিখোঁজ আটজনের খোঁজ চলছে। জলে ডুবে যাওয়াদের মধ্যে পাঁচ শিশু, দুই মলিলা ও একজন পুরুষ রয়েছে। এরা সকলেই গিরিডিহ জেলার রাজধনওয়ার ব্লকের খেন্টো গ্রামের বাসিন্দা।

খবরে জানা গিয়েছে, ধনওয়ার থানার ধনওয়ার ব্লকের গোরাহন্দ ও কোডারমার মারচো সীমান্তে অবস্থিত পাঁচখারো বাঁধে একটি ছোট নৌকায় করে ১০ জন যাচ্ছিলেন। এ সময় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা আটজন বাঁধে ডুবে গেলেও একজন বাঁধ থেকে বের হতে সক্ষম হন।
ঘটনাস্থলে প্রশাসনিক দল নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ডুবে যাওয়া সকলেই ধনওয়ার থানার খেলা গ্রামের বাসিন্দা। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছে। এনডিআরএফ-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। হাজারীবাগ থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে।

নৌকাডুবির পর প্রদীপ সিং বেরিয়ে আসতে সক্ষম হলেও সীতারাম যাদব (৪০), শেজল কুমারী (১৬), হর্ষাল কুমার (০৮), বউয়া (০৫), শিবম সিং (১৭), পলক কুমারী (১৪), রাহুল কুমার (১৪) ও অমিত কুমার সিং (১৪) নিখোঁজ বলে জানা গেছে। নাবিকেরও কিছু পাওয়া যায়নি।
ঘটনাস্থলে পৌঁছেছেন ধানওয়ার থানার ইনচার্জ নগেন্দ্র কুমার। ডুবুরিদের সহায়তায় নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা কোডারমা সাংসদ অন্নপূর্ণা দেবী ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোডারমা এবং গিরিডির জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন এবং পুরো বিষয়টির খোঁজখবর নেন।

Releated Posts

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে’: মনোজ আগরওয়াল

কলকাতা, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার জানিয়েছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top