নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ হিন্দু বাঙ্গালীদের প্রধান উৎসব দুর্গাপূজা৷ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ক্লাব ইতিমধ্যেই দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ এর অঙ্গ হিসেবেই রবিবার আগরতলা শহরের ছাত্রবন্ধু ক্লাব খুঁটি পূজার মধ্য দিয়ে এ বছরের দুর্গা পূজার প্যান্ডেল তৈরির আনুষ্ঠানিক সূচনা করেছে৷ রাজধানী আগরতলা শহরের ছাত্রবন্ধু ক্লাব এ বছর ৬৪ তম শারদীয় দুর্গোৎসবের আয়োজন করছে৷ রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে ছাত্রবন্ধু ক্লাব৷ খুঁটি পূজা উপলক্ষে এদিন ক্লাবের আবাল বৃদ্ধ বনিতারা পুজোয় উপস্থিত ছিলেন৷ নেতাজি সুভাষ রোডের ব্যবসায়ীরাও খুঁটিপূজা অনুষ্ঠানে শামিল হন৷ ছাত্রবন্ধু ক্লাবের এক প্রবীণ সদস্য খুঁটি পূজার মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ তিনি জানান এবছর ছাত্রবন্ধু ক্লাবের পূজা ৬৪ বছরে পদার্পণ করছে৷ রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে তারা দুর্গাপূজার প্রারম্ভিক কাজ শুরু করে দিয়েছেন৷ ছাত্রবন্ধু ক্লাব আগরতলা শহর এলাকার একটি বনেদী ক্লাব হিসেবেই পরিচিত৷ এ বছর শারদ উৎসবকে দৃষ্টিনন্দন করে তোলার লক্ষ্যে ক্লাবের কর্মকর্তারা যাবতীয় উদ্যোগ নিয়েছেন৷ পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে এবারের দুর্গোৎসবে ছাত্রবন্ধু ক্লাবের প্যান্ডেল ও প্রতিমা দর্শকদের নজর কাড়বে বলে তারা আগাম আশা ব্যক্ত করেছেন ক্লাবের কর্মকর্তারা৷

Durgotsav:দুর্গোৎসব উপলক্ষে ছাত্রবন্ধু ক্লাবের খুঁটিপূজা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…


















