News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Durgotsav:দুর্গোৎসব উপলক্ষে ছাত্রবন্ধু ক্লাবের খুঁটিপূজা অনুষ্ঠিত
Image

Durgotsav:দুর্গোৎসব উপলক্ষে ছাত্রবন্ধু ক্লাবের খুঁটিপূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷  হিন্দু বাঙ্গালীদের প্রধান উৎসব দুর্গাপূজা৷ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ক্লাব ইতিমধ্যেই দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ এর অঙ্গ হিসেবেই রবিবার আগরতলা শহরের ছাত্রবন্ধু ক্লাব খুঁটি পূজার মধ্য দিয়ে এ বছরের দুর্গা পূজার প্যান্ডেল তৈরির আনুষ্ঠানিক সূচনা করেছে৷ রাজধানী আগরতলা শহরের ছাত্রবন্ধু ক্লাব এ বছর ৬৪ তম শারদীয় দুর্গোৎসবের আয়োজন করছে৷ রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে ছাত্রবন্ধু ক্লাব৷ খুঁটি পূজা উপলক্ষে এদিন ক্লাবের আবাল বৃদ্ধ বনিতারা পুজোয় উপস্থিত ছিলেন৷ নেতাজি সুভাষ রোডের ব্যবসায়ীরাও খুঁটিপূজা অনুষ্ঠানে শামিল হন৷ ছাত্রবন্ধু ক্লাবের এক প্রবীণ সদস্য খুঁটি পূজার মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ তিনি জানান এবছর ছাত্রবন্ধু ক্লাবের পূজা ৬৪ বছরে পদার্পণ করছে৷ রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে তারা দুর্গাপূজার প্রারম্ভিক কাজ শুরু করে দিয়েছেন৷ ছাত্রবন্ধু ক্লাব আগরতলা শহর এলাকার একটি বনেদী ক্লাব হিসেবেই পরিচিত৷ এ বছর শারদ উৎসবকে দৃষ্টিনন্দন করে তোলার লক্ষ্যে ক্লাবের কর্মকর্তারা যাবতীয় উদ্যোগ নিয়েছেন৷ পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে এবারের দুর্গোৎসবে ছাত্রবন্ধু ক্লাবের প্যান্ডেল ও প্রতিমা দর্শকদের নজর কাড়বে বলে তারা আগাম আশা ব্যক্ত করেছেন ক্লাবের কর্মকর্তারা৷

Releated Posts

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top