News Flash

  • Home
  • খেলা
  • Tamim Iqbal :বিশ্বকাপের আগে টি-২০ আন্তর্জাতিক থেকে অবসর তামিম ইকবালের, ধাক্কা বাংলাদেশে
Image

Tamim Iqbal :বিশ্বকাপের আগে টি-২০ আন্তর্জাতিক থেকে অবসর তামিম ইকবালের, ধাক্কা বাংলাদেশে

ঢাকা, ১৭ জুলাই ( হি.স.) : আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের তামিম ইকবাল। বাঁহাতি ব্যাটারের হঠাৎ এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। আগামী টি-২০ বিশ্বকাপেও বাংলাদেশ তাঁকে পাবে না।

রবিবার ফেসবুকে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-২০ থেকে আজ অবসর নিলাম। ধন্যবাদ সবাইকে।’ টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও দেশের হয়ে টেস্ট ম্যাচ এবং এক দিনের ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন তামিম।
৩৩ বছরের তামিমকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয়। ২০০৭ সালে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় তাঁর। ২০২০ সালের মার্চে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষবার দেশের হয়ে ২০ ওভারের ক্রিকেট খেলেছেন তামিম। চোট-আঘাত এবং ব্যক্তিগত কারণে তার পর থেকে আর আন্তর্জাতিক টি-২০তে দেখা যায়নি তামিমকে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেননি এই বাঁহাতি ব্যাটার।

বাংলাদেশের হয়ে ৭৮টি টি-২০ ম্যাচে ১৭৫৮ রান করেছেন তামিম। গড় ২৪.০৮। স্ট্রাইক রেট ১১৬.৯৬। টি-২০ আন্তর্জাতিকে একটি শতরান এবং সাতটি অর্ধশতরান করেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ২৫টি শতরান, ৯১টি অর্ধশতরান-সহ ১৪ হাজারের বেশি রান করেছেন তামিম।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top