News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrest:পুলিশের ভুয়া পরিচয় দিয়ে জালিয়াতি চক্রের ধৃত ৩, ফেরার ১
Image

Arrest:পুলিশের ভুয়া পরিচয় দিয়ে জালিয়াতি চক্রের ধৃত ৩, ফেরার ১

কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : পুলিশের ভুয়া পরিচয় দিয়ে জালিয়াতি চক্রের ধৃত ৩, ফেরার ১। শনিবার শিলিগুড়ি প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে এ কথা জানান মেট্রোপলিটন পুলিশের (ডিসিপি ইস্ট) কুয়ার ভূষণ সিং।

ডিসিপি জানিয়েছেন, এই চক্রের সঙ্গে জড়িত বালুরঘাটের তিনজন ছাড়াও রয়েছে আরও একজন। তার খোঁজ চালানো হচ্ছে। এই ঘটনায় আর বড় কোনও চক্রের যোগাযোগ আছে না কি তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পোশাক থেকে শুরু করে বেল্ট, জুতো, টুপি সবই হুবহু এক। জালিয়তির কোনও অংশ বুঝতে দেওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই।

শিলিগুড়ির বাঘাযতীন কলোনি এলাকায় শুক্রবার পুলিশের পোশাক পড়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন বেশ কিছু যুবক যুবতী। তবে সবটাই যে জালিয়াতি, তা ফাঁস করে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। পুলিশের চাকরি দেওয়ার নামে বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় ৩ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় পুলিশের প্রচুর উর্দি, টুপি মোবাইল কিছু নগদ টাকা।

পুলিশ জানিয়েছে, ধৃত তিনজন হল লক্ষ্মণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্র দাস। বেশ কয়েকদিন ধরেই এই জালিয়াতি চলছিল। বাঘাযতীন কলোনি এলাকার বেশ কয়েকজন যুবতীকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল ওই চক্রটি। এমনকি ওই যুবতীদের ট্রেনিং দেওয়ার জন্য তাঁদের পোশাক, জুতো, টুপি, বেল্ট সব দেওয়াও হয়েছিল। প্রশিক্ষণ নিচ্ছিলেন বেশ কিছু যুবক-যুবতী। খবর যায় পুলিসের কাছে। এরপরই তাঁদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানান, পুলিশে চাকরি পাওয়ার জন্য বালুরঘাটের একটি চক্রকে তারা টাকা দিয়েছিল। সেই টাকার ভিত্তিতেই তাদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। খোঁজ শুরু হয় ওই সেন্টারের।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top