News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্র: শিবসেনার ৫০ নেতা উদ্ধব শিবির ছেড়ে এসেছেন শিন্দে শিবিরে
Image

মহারাষ্ট্র: শিবসেনার ৫০ নেতা উদ্ধব শিবির ছেড়ে এসেছেন শিন্দে শিবিরে

মুম্বই, ১৬ জুলাই ( হি.স.) : পালঘরে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ধাক্কা খেয়েছেন। পঞ্চাশজন নেতা তাকে ত্যাগ করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের সঙ্গে যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন সাংসদ রাজেন্দ্র গাবিতসহ বহু বিধায়ক ও পদাধিকারীরা।

রাজেন্দ্র গাবিত একনাথ শিন্দের সঙ্গে দেখা করে সমর্থনের ঘোষণা দিয়েছেন। শিন্দের সঙ্গে সাক্ষাতের সময় বিধায়ক শ্রীনিবাস ওনেগা, পালঘর জেলা সভাপতি রাজেশ শাহ, জেলা পরিষদের সদস্য প্রকাশ নিকম, জেলার কয়েকটি শহর পঞ্চায়েতের কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য এবং কর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে মীরা ভাইন্দরের আটজন কর্পোরেটর শিন্দে গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। এই সমস্ত লোকেরা তিন দিন আগে বিধায়ক প্রতাপ সরনায়েকের সঙ্গে শিন্দের সঙ্গে দেখা করেছিলেন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top