News Flash

  • Home
  • বিনোদন
  • ট্রাম্পের প্রথম স্ত্রী প্রয়াত, ডোনাল্ড লিখলেন অসাধারণ মহিলা ছিল ইভানা
Image

ট্রাম্পের প্রথম স্ত্রী প্রয়াত, ডোনাল্ড লিখলেন অসাধারণ মহিলা ছিল ইভানা

ওয়াশিংটন, ১৫ জুলাই (হি.স.): প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৮০ সালে শক্তিশালী দম্পতি হিসেবে ইভান ও ডোনাল্ড ট্রাম্প ভাল প্রচার পান। ট্রাম্পের প্রথম সন্তানের মা ইভানা। এর পরেপরেই ডোনাল্ড ট্রাম্প মার্শাল ম্যাপলসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে, তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ প্রাক্তন স্ত্রীর মৃত্যুর খবর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে নিজের বাড়িতেই জীবনাবসান হয়েছে ইভানার। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, তা স্পষ্ট হয়নি। ডোনাল্ড ও ইভানার তিন সন্তান রয়েছেন। প্রথম স্ত্রীর প্রয়াণের খবর জানাতে গিয়ে ট্রাম্প লিখেছেন, ‘এক জন অসাধারণ, সুন্দরী, দুর্দান্ত মহিলা ছিল ইভানা। ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা, এরিক ওঁর গর্ব ও আনন্দ ছিল। সন্তানদের নিয়ে ও খুব গর্ব বোধ করত। ওকে নিয়েও আমরা সকলে গর্বিত। আত্মার শান্তি কামনা করি।’ পেশায় মডেল ছিলেন ইভানা। ১৯৭৭ সালে ট্রাম্পের সঙ্গে বিবাহিত জীবন শুরু। সেটি ছিল ইভানার দ্বিতীয় বিয়ে। আশির দশকে নিউ ইয়র্কে ‘হাই-প্রোফাইল’ দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন ট্রাম্প-ইভানা। নব্বইয়ের দশকের শুরুতে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পরে আরও দু’বার বিয়ে করেছেন ট্রাম্প। ইভানাও আরও দু’বার বিয়ে করেন।

Releated Posts

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top