News Flash

  • Home
  • খেলা
  • Kharchi Mela:খারচি মেলায় আক্রান্ত রাজ্যের ক্রিকেটার উদিয়ান
Image

Kharchi Mela:খারচি মেলায় আক্রান্ত রাজ্যের ক্রিকেটার উদিয়ান

আগরতলা, ১৪ জুলাই।।খারচি মেলায় গিয়ে আক্রান্ত হলেন রাজ্যের একজন সিনিয়র ক্রিকেটার । নাম উদিয়ান বোস। রাজ্য রঞ্জি দলের অন্যতম একজন খেলোয়াড়ও বটে এই  উদিয়ান। উদিয়ানকে সত্যজিৎ রায় নামের এক যুবক আক্রমণ করলো বলে খোদ জানালো উদিয়ান। সঙ্গে আরও বেশ কয়েকজন দুস্কৃতিকারীও ছিল। কোনক্রমে নাকি উদিয়ান প্রাণ নিয়ে সেখান থেকে কেটে পড়লেন। মাথায় গুরুতর আঘাত পান এই ক্রিকেটার। আক্রমণকারী  সত্যজিৎ রায়ের বাড়ি  রানীরবাজারে বলে জানালেন উদিয়ান। তার বাবা নাকি পেশায় একজন ইটভাটার মালিক।  উদিয়ানের স্ত্রীকে  নাকি সত্যজিৎ এক সময় উত্যক্ত করেছিল। সত্যজিতের বাজে আচরণ ও খারাপ মন্তব্য নিয়ে উদিয়ান তাকে কয়েকবার হুঁশিয়ারিও দেয় বলে জানালো খোদ উদিয়ান বোস। এরই রেশ ধরে নাকি তাকে মেরে প্রতিশোধ নিল সত্যজিৎ।  এই বছর ক্লাব ক্রিকেটে ব্লাডমাউথ ক্লাবের হয়ে খেলার জন্য টোকেন তুলেছেন তিনি। কথা প্রসঙ্গে উদিয়ান আরও জানালেন যে, সত্যজিৎ একজন বিশাল বড় জুয়াড়ি। এ ধরনের কয়েকজন জুয়াড়ি ও মাফিয়াকে সঙ্গে নিয়ে সত্যজিৎ খারচি মেলায় উদিয়ান-কে পেয়ে, তাকে মারতে উদ্যত হয়। এই বিষয়ে থানায় মামলাও করলেন ক্রিকেটার উদিয়ান বোস। মাথায় গুরুতর চোট লেগেছে তার। গলায় সোনার চেইনও ছিনিয়ে নিয়ে গেল আক্রমণকারীরা। থানা-পুলিশে বিষয়টা গড়ানোর পর পুলিশ সর্বোপরি কি ভূমিকা নেয়, তাই এখন দেখার বিষয়।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top