News Flash

  • Home
  • ত্রিপুরা
  • GB hospital:ফের জিবি হাসপাতালে রোগীর আত্মীয়ের টাকা চুরি
Image

GB hospital:ফের জিবি হাসপাতালে রোগীর আত্মীয়ের টাকা চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷  ফের জিবিপি হাসপাতালে চোরের দৌরাত্ম্য৷ রোগীর আত্মীয়ের কাছ থেকে মোবাইল সহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ হাসপাতালের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ণ তুলছেন রোগী সহ তাদের আত্মীয় পরিজনেরা৷ ঘটনার বিবরণে জানা গেছে, দক্ষিণ রামনগর এলাকার মন্টি বেগম তার মাকে জিবিপি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসে৷ এদিন দুপুর নাগাদ মন্টি বেগম এবং তার মায়ের অলক্ষে ফোন এবং টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ৷ তবে মন্টি বেগমের অভিযোগ তাদের পাশে থাকা রোগীর পরিবার এই কাজের সঙ্গে জড়িত৷ যদিও পরবর্তী সময় মনটি বেগমের অভিযোগ সাপেক্ষে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তল্লাশি চালালেও টাকা কিংবা মোবাইলে কোন কিছুই পাওয়া যায়নি৷ তবে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে দুদিন পর পরই চুরি কান্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের মনে আতঙ্ক সৃষ্টি করছে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top