নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ ফের জিবিপি হাসপাতালে চোরের দৌরাত্ম্য৷ রোগীর আত্মীয়ের কাছ থেকে মোবাইল সহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ হাসপাতালের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ণ তুলছেন রোগী সহ তাদের আত্মীয় পরিজনেরা৷ ঘটনার বিবরণে জানা গেছে, দক্ষিণ রামনগর এলাকার মন্টি বেগম তার মাকে জিবিপি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসে৷ এদিন দুপুর নাগাদ মন্টি বেগম এবং তার মায়ের অলক্ষে ফোন এবং টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ৷ তবে মন্টি বেগমের অভিযোগ তাদের পাশে থাকা রোগীর পরিবার এই কাজের সঙ্গে জড়িত৷ যদিও পরবর্তী সময় মনটি বেগমের অভিযোগ সাপেক্ষে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তল্লাশি চালালেও টাকা কিংবা মোবাইলে কোন কিছুই পাওয়া যায়নি৷ তবে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে দুদিন পর পরই চুরি কান্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের মনে আতঙ্ক সৃষ্টি করছে৷

GB hospital:ফের জিবি হাসপাতালে রোগীর আত্মীয়ের টাকা চুরি
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















