News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Ashish Saha:খোয়াইয়ে কংগ্রেস নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন আশীষ সাহা
Image

Ashish Saha:খোয়াইয়ে কংগ্রেস নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন আশীষ সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল প্রতিটি জেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছে৷ এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার খোয়াই জেলায় জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেস নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে কংগ্রেস একটি আসনে জয়ী হওয়ার পর থেকেই রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে৷ 

কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরাও উজ্জীবিত হতে শুরু করেছেন৷ দলীয় যেসব নেতা কর্মী ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত  করার লক্ষ্যে বিজেপির পতাকা তুলে সামিল হয়ে বহু প্রত্যাশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন৷ তারাও হতাশাগ্রস্ত হয়ে মোহ ভঙ্গ করে পুনরায় কংগ্রেসের পতাকা তলে সামিল হতে শুরু করেছেন৷ আর যারা অভিমান করে দীর্ঘদিন ঘরে বসে রয়েছিলেন তারাও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর থেকে বেরিয়ে এসে অতীতের বিবাদ ও অভিমান ভুলে কংগ্রেস দলকে ক্ষমতায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় মাঠে নামতে শুরু করেছেন৷ ইতিমধ্যেই রাজ্যের সবকটি জেলায় কংগ্রেস সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ 

প্রদেশ নেতৃত্বের এই নির্দেশ অনুযায়ী সবকটি জেলায় ইতিমধ্যেই সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে৷ বৃহস্পতিবার খোয়াই জেলা সফরে যান প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা এবং কংগ্রেসের রাজ্য ইনচার্জ তথা সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইটফ্লাং৷ প্রকৃতপক্ষে বিলম্বে হলেও খোয়াই জেলা কংগ্রেস সংগঠনের শক্তিকে মজবুত করার লক্ষ্যে মাঠে নামলেন ত্রিপুরা  প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব৷  রাজ্যের অন্যান্য সাংগঠনিক জেলার পাশাপাশি খোয়াই জেলার কর্মীদের নিয়ে  বৈঠক অনুষ্ঠিত হয় খোয়াই কংগ্রেস ভবনে৷ খোয়াই কংগ্রেস ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের নেতা আশিস কুমার সাহা ও সর্ব ভারতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদিকা জারিতা লাইটফ্লাং৷ 

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা কংগ্রেস সভাপতি ও জেলা কার্যকারিনী সমস্ত সদস্য সহ ব্লক সভাপতিগন৷  এই দিনের আয়োজিত সাংগঠনিক সভাতে উপস্থিত জেলা নেতৃত্ব ও ব্লক সভাপতিদের কাছ থেকে  সংগঠনকে মজবুত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এবং  আগামী দিনের কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে  মতামত জানতে চান প্রদেশ নেতৃত্বরা৷ এই দিনের সভায়  খোয়াই জেলার  ছয়টি  ব্লকের ব্যাপক  কর্মী সমর্থকরা   উপস্থিতি হন৷ জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠকের পর ব্লক ও পঞ্চায়েত ভিত্তিক সাংগঠনিক সভা করে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দলকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে কংগ্রেস৷

Releated Posts

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে

কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…

ByByReshmi Debnath Jun 19, 2026

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top