News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:চাঁচল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি
Image

Arrest:চাঁচল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি

চাঁচল, ১২ জুলাই (হি. স.) : আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার চাঁচল থানার পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মতিহারপুর অঞ্চল এলাকায়। ঘটনায় আরও একজন পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মেরাজুল হক(৩২)। বাড়ি চাঁচল থানার জালালপুর অঞ্চলের কৃষ্ণপুর এলাকায়। ধৃতের কাছ থেকে একটি অবৈধ পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মেরাজুল হক অসমে ফেরি করে ব্যবসা চালাতেন। এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত তিনি। ইদ উৎসবের জন্য ভিনরাজ্য থেকে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন দুই বন্ধু। পরিকল্পনা ছিল এলাকায় লুট চালানোর। সেই মতো প্রায় দশ কিমি দূরে আরেক বন্ধুর বাড়িতে ডাকাতির ছক কষা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। অভিযান চলাকালীন একজনকে গ্রেফতার করা হলেও অন্যজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। তদন্তের স্বার্থে পলাতক ব্যক্তির পরিচয় গোপন রেখেছে পুলিশ।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top