News Flash

  • Home
  • প্রধান খবর
  • Heavy Rain:প্রবল বৃষ্টিতে ফের বেসামাল মুম্বই, পুণে-তে দোতলা বাড়ির দেওয়াল ভেঙে আহত দু’জন
Image

Heavy Rain:প্রবল বৃষ্টিতে ফের বেসামাল মুম্বই, পুণে-তে দোতলা বাড়ির দেওয়াল ভেঙে আহত দু’জন

মুম্বই, ১২ জুলাই (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে বাণিজ্যনগরী মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলাজুড়ে। বৃষ্টি থামছেই না, বরং বর্ষণ আরও বাড়ছে। মঙ্গলবার সকালেও প্রবল বেগে বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে, মুম্বই ও শহরতলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টি হয়েছে। মাঝে মাঝে দমকা হাওয়া ঠান্ডা করে দিয়েছে বাণিজ্যনগরীকে। তবে, এই বৃষ্টিপাতের কারণে কিছু সময়ের জন্য থমকে যায় মুম্বইয়ের গতি, শ্লথ গতিতে চলাচল করে যানবাহন।

মুম্বইয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত এমনই বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ জুলাই অবধি মুম্বইয়ে কমলা সতর্কতা জারি থাকছে। মুম্বই ছাড়াও এদিন পালঘর, থানে, রায়গড়, পুণে ও সাতারা জেলার ঘাট এলাকা, নান্দেদ, লাতুর প্রভৃতি জেলায় বৃষ্টিপাত হয়েছে। এদিকে, সোমবার গভীরে রাতে পুণে-তে একটি দোতলা বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছেন দু’জন। উদ্ধার করা হয়েছে দু’জনকে। পুণে-র নানা পেঠ এলাকার ঘটনা।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top