ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। পবিত্র ঈদের কারণে ফাইনাল ম্যাচ চার দিন পিছিয়ে, এখন তা হচ্ছে আগামী ১৪ জুলাই। খেতাবি লড়াই বলে কথা। একদিকে রাজারবাগ প্লে সেন্টার এবং অপরদিকে বিবেক সংঘ। চ্যাম্পিয়নের শিরোপা পেতে দুই দলই মরিয়া। আয়োজক উদয়পুর ক্রিকেট এসোসিয়েশন। প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্লাব ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। খেলা হবে জামজুরি মাঠে। ওইদিন সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ওইদিন মাঠে ফাইনাল ম্যাচ দেখতে প্রচুর দর্শকের আগমন ঘটবে বলে উদ্যোক্তারা আশাবাদী। উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে ৮ দলীয় এই টুর্নামেন্ট আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু লাগাতর বৃষ্টিসহ অনিবার্য কিছু কারণে টুর্নামেন্টে বিঘ্ন ঘটায়, আগামী ১৪ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে তা শেষ হচ্ছে। ৬ জুলাই প্রথম সেমিফাইনালে রাজারবাগ প্লে সেন্টার লো-স্কোরিং একটি সাদামাটা ম্যাচে প্রতিপক্ষ রিক্রিয়েশন সেন্টার-কে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। দু’দিন বাদে ৮ জুলাই, দ্বিতীয় সেমিফাইনালে বিবেক সংঘও একই রকম লো-স্কোরিং অপর এক ম্যাচে প্রতিপক্ষ কিল্লা বরক কোচিং সেন্টার-কে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বলা বাহুল্য, গত ৩০ এপ্রিল লিগ পর্যায়ের খেলায় রাজারবাগ প্লে সেন্টার এবং বিবেক সংঘ পরস্পরের মুখোমুখি হয়েছিল। তাতে রাজারবাগ প্লে সেন্টার টসে হারলেও প্রথমে ব্যাটিং-এর সুযোগ পেয়ে ৪২.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে বিবেক সংঘ ৩৩.২ ওভার খেলে ১০৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ব্যক্তিগত ৪৭ রানের ইনিংস এবং দুই উইকেট প্রাপ্তির সুবাদে রানা দত্ত পেয়েছিল ম্যাচের সেরার খেতাব। রাজার বাগ প্লে সেন্টার ১০৫ রানের ব্যবধানে ওই ম্যাচে জয়লাভ করেছিল। ১৪ জুলাই চূড়ান্ত খেলায় কোন দল জয়ের হাসি হাসে এবং চ্যাম্পিয়ন হয়, সেটাই এখন আলোচ্য বিষয়।

Udaipur:উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেটের ফাইনাল ১৪ই, রাজারবাগ-বিবেক সংঘ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















