News Flash

  • Home
  • দেশ
  • Rajnath Singh:ভারত বিশ্বের শাসক হতে চায় না, আমরা মনে করি গোটা বিশ্ব একটি পরিবার : রাজনাথ সিং
Image

Rajnath Singh:ভারত বিশ্বের শাসক হতে চায় না, আমরা মনে করি গোটা বিশ্ব একটি পরিবার : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): ভারত বিশ্বের শাসক হতে চায় না, আমরা মনে করি গোটা বিশ্ব একটি পরিবার। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার দিল্লিতে আয়োজিত ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইন ডিফেন্স’ বিষয়ক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছু সময় আগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলেছিলেন, ‘এই ক্ষেত্রে যে নেতা হবে, সেই হবে বিশ্বের শাসক’… কিন্তু ভারত বিশ্বের শাসক হতে চায় না। আমরা বিশ্বাস করি গোটা পৃথিবী একটি পরিবার।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) উপর প্রাথমিক দৃষ্টি রেখে সমগ্র দেশে একাধিক ডিআরডিও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ এদিন নতুন দিল্লিতে প্রতিরক্ষা উৎপাদন বিভাগ দ্বারা আয়োজিত প্রতিরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রথম সিম্পোজিয়াম এবং প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপের প্রচারের জন্য প্রতিরক্ষা সেক্টরের পক্ষ থেকে অনেক প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আজাদি কা অমৃত মহোৎসবের ৭৫ বছর উদযাপনের অংশ হিসাবে এবং প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ উদ্যোগকে উন্নীত করার জন্য, প্রতিরক্ষায় অ্যাপ্লিকেশন-সহ ৭৫টি নতুন-উন্নত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পণ্য এবং প্রযুক্তি চালু করা হয়েছে।

Releated Posts

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top