News Flash

Image

Attack:পাওনা টাকা চাইতেই মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷  পাওনা টাকা চাইতেই বেধড়ক মারধর করা হলো এক ব্যক্তিকে৷ আক্রান্ত ব্যক্তির নাম বাবুল সাহা৷ জানা গেছে বাবুল সাহা নামে ওই ব্যক্তি সাজু দেবনাথ এবং ঝোটন নাগ নামে যুবকের কাছ থেকে পাওনা টাকা চাইতেই বাবুল সাহার উপর চড়াও হয় তারা৷ তাকে হাঁপানিয়া জুটমিল এলাকায় প্রচন্ডভাবে মারধর করা হয়েছে৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি৷ বর্তমানে বাবুল সাহা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ পরিবারের দাবি এর আগেও তাকে এভাবে মারধর করা হয়েছিল একবার৷ ফের একবার এধরনের প্রাণঘাতি হামলায় দুষৃকতীদের নাম দিয়ে থানায় মামলা করা হয়েছে৷ এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে৷ এদিকে বাবুল সাহার দাবি, স্মার্ট সিটিতে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে৷ সেগুলি খতিয়ে দেখে দোষীদের শাস্তি প্রদান করা হোক৷

Releated Posts

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top