ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। অ্যাডভান্স লেভেলের যোগা প্রশিক্ষণ শুরু হয়েছে। বীরাঙ্গনা যোগা সোসাইটি আয়োজিত এই যোগাসন প্রশিক্ষণ শিবির বেশ ঘটা করে গত ৩০ দিন ধরে সম্পন্ন হয়েছে। দশটি স্কুলে যোগা প্রশিক্ষণ শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আজ, রবিবার অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণি স্কুলের অগ্নিবীণা হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগাসন শিবিরের এডভান্স লেভেলের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সপ্তাহব্যাপী যোগাসন শিবির কর্মসূচি চলবে ১৬ জুলাই শনিবার পর্যন্ত। বীরাঙ্গনা সোসাইটি আয়োজিত যোগাসন শিবির শুরুর অনুষ্ঠানে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী, নেহেরু যুব কেন্দ্রের প্রধান আধিকারিক জবা চক্রবর্তী, রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক যীশু চক্রবর্তী, পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের উত্তম দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

Yoga Training Camp :বীরাঙ্গনার যোগা প্রশিক্ষণ শিবির
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















