News Flash

  • Home
  • খেলা
  • Yoga Training Camp :বীরাঙ্গনার যোগা প্রশিক্ষণ শিবির
Image

Yoga Training Camp :বীরাঙ্গনার যোগা প্রশিক্ষণ শিবির

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১০ জুলাই।। অ্যাডভান্স লেভেলের যোগা প্রশিক্ষণ শুরু হয়েছে। বীরাঙ্গনা যোগা সোসাইটি আয়োজিত এই যোগাসন প্রশিক্ষণ শিবির বেশ ঘটা করে গত ৩০ দিন ধরে সম্পন্ন হয়েছে। দশটি স্কুলে যোগা প্রশিক্ষণ শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আজ, রবিবার অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণি স্কুলের অগ্নিবীণা হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগাসন শিবিরের এডভান্স লেভেলের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সপ্তাহব্যাপী যোগাসন শিবির কর্মসূচি চলবে ১৬ জুলাই শনিবার পর্যন্ত। বীরাঙ্গনা সোসাইটি আয়োজিত যোগাসন শিবির শুরুর অনুষ্ঠানে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী, নেহেরু যুব কেন্দ্রের প্রধান আধিকারিক জবা চক্রবর্তী, রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক যীশু চক্রবর্তী, পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের উত্তম দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। 

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top