ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।। বালিকা বিভাগে আরাধ্যা দাস ও অর্শিয়া দাস যুগ্মভাবে শীর্ষে রয়েছে। ওপেন বিভাগে যৌথভাবে শীর্ষে রয়েছে দেবাঙ্কুর ব্যানার্জি, অভিজ্ঞান ঘোষ, আয়ুষ সাহা, স্বর্ণদ্বীপ নাথ, সোমরাজ সাহা এবং অগ্রজিত পাল। রাজ্য স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে আজ, রবিবার থেকে। দু’দিন ব্যাপী ৯ রাউন্ডের এই প্রতিযোগিতা আগামীকাল শেষ হবে। অল ইন্ডিয়া চেস ফেডারেশন এবং অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী রাজ্য স্কুল রেটিং দাবা শুরু হওয়ার কথা ছিল ১৯ জুন থেকে। কিন্তু লাগাতর বৃষ্টির জন্য তা স্থগিত রাখা হয়েছিল। পরবর্তী ঘোষণায় তা আজ থেকে শুরু হয়েছে। প্রসঙ্গত: তামিলনাড়ুর চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ৪৪-তম চেস অলিম্পিয়াডকে সামনে রেখেই হচ্ছে এই আসর। রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে – মোট ৬ জনকে চেন্নাইয়ে অনুষ্ঠেয় ৪৪-তম চেস অলিম্পিয়াডে বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে। উল্লেখ্য, রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতায় স্কুল ভিত্তিক অনূর্ধ্ব ১৫ ওপেন রেটিং চেস টুর্নামেন্টে মোট ১০৪ জন স্কুল পড়ুয়া দাবাড়ু অংশ নিয়েছে। একই টুর্নামেন্টের বালিকা বিভাগে ৪৯ জন অংশ নিয়েছে। খেলা হচ্ছে রাজধানীর এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সে জুডো হলে। আগামীকাল অন্তিম দিনে সকাল ৯টা থেকে খেলা শুরু হবে। শেষ দিনে আগামীকাল ৫ রাউন্ডের খেলা হবে। প্রথম দিনে আজ, রবিবার ৪ রাউন্ডের খেলা শেষে বালিকা বিভাগে আরাধ্যা দাস ও অর্শিয়া দাস অপরাজিত থেকে চার করে পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে। সাড়ে তিন করে পয়েন্ট নিয়ে দ্বিতীয় শীর্ষে রয়েছে রাধিকা মজুমদার ও সমৃদ্ধি ঘোষ। এছাড়া তিন করে পয়েন্ট রয়েছে আরও দশজনের। বালক বিভাগ অর্থাৎ ওপেন বিভাগের প্রতিযোগিতায় দেবাংকুর, অভিজ্ঞান, আয়ুষ, স্বর্ণদ্বীপ, সোমরাজ এবং অগ্রজিৎ প্রত্যেকে চার করে পয়েন্ট পেয়ে অপরাজিত ভূমিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে। সাড়ে তিন করে পয়েন্ট পেয়ে দিগন্ত রায় ও প্রাঞ্জল দেবনাথ রয়েছে দ্বিতীয় শীর্ষে। এছাড়া, তিন করে পয়েন্ট রয়েছে আরও ২০ জনের।

Chess:রাজ্য স্কুল রেটিং দাবায় ব্যাপক সাড়া আরাধ্যা, অর্শিয়া, দেবাংকুর-রা শীর্ষে
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















