News Flash

  • Home
  • দেশ
  • Protest:পুরুলিয়ায় খুন পেট্রল পাম্পের ম্যানেজার ও ছেলে, প্রতিবাদে অবরুদ্ধ জাতীয় সড়ক
Image

Protest:পুরুলিয়ায় খুন পেট্রল পাম্পের ম্যানেজার ও ছেলে, প্রতিবাদে অবরুদ্ধ জাতীয় সড়ক

পুরুলিয়া, ১০ জুলাই (হি.স.) : পেট্রল পাম্পের কাজ সেরে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হাতে খুন হন বাবা ও ছেলে৷ নিহতদের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল এমনকি, বাইকটিও চম্পট নিয়ে দেয় আততায়ীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা পুরুলিয়ার কানালি গ্রামে। শনিবার রাতের এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে পুরুলিয়ার বোকারো ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ৷
তাঁরা জানান, শনিবার রাতে ছেলে কানাইকে নিয়ে মোটর সাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন মদনবাবু৷ তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা৷ মৃত্যু নিশ্চিত করতে তাঁদের বারবার আঘাত করা হয়৷ এরপর মদনবাবুর মোবাইল হাতিয়ে মোটর সাইকেলে চম্পট দেয় দুষ্কৃতীরা৷  
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুটের উদ্দেশেই খুন করা হয়েছে বাবা ও ছেলেকে৷ মদনবাবু একটি পেট্রল পাম্পে ম্যানেজারের কাজ করতেন৷ তাঁকে লুট করতে প্রচুর টাকা পাওয়া যাবে সেটা ভেবেই শনিবার রাতে চড়াও হয় দুষ্কৃতীরা৷ পুলিশের সঙ্গে সহমত স্থানীয়রা৷ তাঁরা জানিয়েছেন, গ্রামে যাওয়ার মাঝে একটা নির্জন ফাঁকা জায়গা রয়েছে৷ অন্ধকারের সুযোগে সেখানে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা৷ বাইক নিয়ে সেই নির্জন জায়গা দিয়ে যাওয়ার পথেই খুন হন মদন ও কানাই৷ পরে পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার পরই আজ সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ শুরু করেন গ্রামবাসীরা৷ খুনের ঘটনায় পর তাঁরা পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন৷  –

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top