পুরুলিয়া, ১০ জুলাই (হি.স.) : পেট্রল পাম্পের কাজ সেরে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হাতে খুন হন বাবা ও ছেলে৷ নিহতদের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল এমনকি, বাইকটিও চম্পট নিয়ে দেয় আততায়ীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা পুরুলিয়ার কানালি গ্রামে। শনিবার রাতের এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে পুরুলিয়ার বোকারো ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ৷
তাঁরা জানান, শনিবার রাতে ছেলে কানাইকে নিয়ে মোটর সাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন মদনবাবু৷ তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা৷ মৃত্যু নিশ্চিত করতে তাঁদের বারবার আঘাত করা হয়৷ এরপর মদনবাবুর মোবাইল হাতিয়ে মোটর সাইকেলে চম্পট দেয় দুষ্কৃতীরা৷
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুটের উদ্দেশেই খুন করা হয়েছে বাবা ও ছেলেকে৷ মদনবাবু একটি পেট্রল পাম্পে ম্যানেজারের কাজ করতেন৷ তাঁকে লুট করতে প্রচুর টাকা পাওয়া যাবে সেটা ভেবেই শনিবার রাতে চড়াও হয় দুষ্কৃতীরা৷ পুলিশের সঙ্গে সহমত স্থানীয়রা৷ তাঁরা জানিয়েছেন, গ্রামে যাওয়ার মাঝে একটা নির্জন ফাঁকা জায়গা রয়েছে৷ অন্ধকারের সুযোগে সেখানে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা৷ বাইক নিয়ে সেই নির্জন জায়গা দিয়ে যাওয়ার পথেই খুন হন মদন ও কানাই৷ পরে পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার পরই আজ সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ শুরু করেন গ্রামবাসীরা৷ খুনের ঘটনায় পর তাঁরা পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন৷ –

Protest:পুরুলিয়ায় খুন পেট্রল পাম্পের ম্যানেজার ও ছেলে, প্রতিবাদে অবরুদ্ধ জাতীয় সড়ক
Tags:
Releated Posts
অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ
কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…
থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…
কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত
পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…
২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…


















