News Flash

  • Home
  • বিদেশ
  • Sri Lankan Army Chief:দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন শ্রীলঙ্কার সেনাপ্রধানের
Image

Sri Lankan Army Chief:দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন শ্রীলঙ্কার সেনাপ্রধানের

কলম্বো, ১০ জুলাই ( হি.স.) : গণঅভ্যুত্থানের আগুন শুক্রবার থেকে আগ্নেয়গিরির লাভার মতো ফেটে বেরিয়ে পড়েছে শ্রীলঙ্কায়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদ দখল নেয় বিক্ষোভকারীরা। পদত্যাগী প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের বাসভবনে আগুন জ্বালিয়ে দেয় তারা। দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে অসহায় পুলিশ ও সেনাবাহিনী। তাই দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দেশবাসীর কাছেই পুলিশকে সাহায্য করার আবেদন জানালেন সেনাবাহিনী প্রধান শাভেন্দ্র সিলভা।

রবিবার জেনারেল সিলভা বিবৃতি জারি করে বলেন, ‘এই সংকটময় পরিস্থিতি থেকে শান্তির পথে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। তাই শ্রীলঙ্কার মানুষদের বলব, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সেনাবাহিনীকে সাহায্য করুন।’ বৈদেশিক ঋণের জালে জড়িয়ে সর্বশান্ত শ্রীলঙ্কা নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। দেশের এই চরম দুর্দশার জন্য রাজাপক্ষে পরিবারকে দুষেছেন শ্রীলঙ্কার মানুষ। দেশের মানুষ খেতে পারছে না, অর্থনীতি থমকে, শিল্প নেই, জ্বালানি নেই, বিদ্যুতের কোনও ব্যবস্থা নেই। এই পরিস্থিতি কতদিন চলবে, কেউ জানে না।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top