News Flash

  • Home
  • প্রধান খবর
  • Canningkand:ক্যানিংকাণ্ডে নিহতদের পরিবারের কাছে কাকলি-সওকতরা, দোষীদের ফাঁসির দাবি
Image

Canningkand:ক্যানিংকাণ্ডে নিহতদের পরিবারের কাছে কাকলি-সওকতরা, দোষীদের ফাঁসির দাবি

দক্ষিণ ২৪ পরগণা, ৯ জুলাই (হি. স.) : যখন একদিকে উল্টোরথের উচ্ছ্বাসে ভেসেছে রাজ্য, তখন ক্যানিং হত্যাকাণ্ডে শোকস্তব্ধ এই এলাকা। শনিবার ক্যানিংয়ে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন কাকলি ঘোষদস্তিদার, মালা রায়, সওকতরা।

মূলত তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাজি সহ দুই তৃণমূল কর্মীকে খুনের পরেই উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। এরপরেই এদিন ক্যানিংয়ে যায় তৃণমূলের ১৩ সদস্যের প্রতিনিধি দল। নিহতদের পরিবারকে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মালা রায়, সওকত মোল্লা, শুভাশিস চক্রবর্তী সহ আরও অনেকে। ইতিমধ্যেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাজি সহ দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আফতাব উদ্দীন শেখ। শুক্রবার গভীর রাতে কুলতলি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকূলকে এখনও ধরা যায়নি। দোষীদের কঠোর শাস্তি দাবি জানালেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর কথায়, ‘দোষীরা শাস্তি পাবে। আমি চাই দোষীদের ফাঁসী দেওয়া হোক।’

এদিকে এই ঘটনায় পাল্টা তৃণমূলের দিকেই আঙুল উঠেছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকূলের মা, ছেলে তৃণমূল করে বলে জানাতেই মূলত উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। তবে এই প্রসঙ্গ নস্যাত করেছেন তৃণমূল নেতা সওকত মোল্লা। সওকত বলেন, ‘তৃণমূল কখনই তৃণমূলকে খুন করতে পারে না।’ তিনি এই হত্যাকাণ্ডের পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদেরকেই দায়ী করেছেন। এদিন কথা প্রসঙ্গে উত্তরপ্রদেশ হতে দেবেন না বলেও সরব হন তিনি।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top