News Flash

  • Home
  • প্রধান খবর
  • Petrol Price:টানা ৪৯তম দিনেও পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল
Image

Petrol Price:টানা ৪৯তম দিনেও পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ৯ জুলাই ( হি.স.) : দেশের তেল বিপণন সংস্থাগুলি টানা ৪৯ তম দিনে জ্বালানির দাম স্থিতিশীল রেখেছে। শনিবারও পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন করেনি।

ইন্ডিয়ান অয়েলের বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতে আজ শনিবার পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের প্রতি লিটার ৮৯.৬২ টাকা, মুম্বইতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১১.৩৫ টাকা এবং ৯৭.২৮ টাকা প্রতি লিটার। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.০৩ টাকা এবং ডিজেলর দাম ৯২.৭৬ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৪ টাকা।
গত ২৫ মে সাধারণ মানুষকে একটি বড় স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক যথাক্রমে ৮ টাকা এবং ৬ টাকা প্রতি লিটার কমানোর ঘোষণা করেছিল। এই কারণে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯.৫ টাকা এবং ৭ টাকা কমেছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top