News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এককালীন ব্যবহৃত প্লাস্টিক বন্ধে উদাসীন প্রশাসন
Image

এককালীন ব্যবহৃত প্লাস্টিক বন্ধে উদাসীন প্রশাসন

আগরতলা, ৯ জুলাই : এককালীন ব্যবহৃত প্লাস্টিকের উপর সারা ভারতবর্ষে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যে দু একটি কর্মশালা বাদে এখনো সে অর্থে কোনোরকম প্রশাসনের পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। রাজ্যের বাজার গুলিতে স্বাভাবিকভাবে চলছে প্লাস্টিকের ব্যবহার। ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই স্বাভাবিক ছন্দেই ব্যবহার করছেন প্লাস্টিক। একপ্রকার কেন্দ্রীয় সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার। এদিকে প্রশাসনিক ক্ষেত্রেও তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না প্লাস্টিকের ব্যবহার বন্ধের ক্ষেত্রে।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজার গুলির ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানান, প্লাস্টিকের ব্যবহার যদি বন্ধ হয় তাহলে তাদেরই লাভ। প্রতি কেজি গড়ে ২০০ টাকা কেজি দরে প্লাস্টিক কিনে তাদেরকে বিক্রি করতে হয়। ফলে তাদেরই লোকসান হচ্ছে। তাই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে প্লাস্টিকের উৎপাদন বন্ধ করে দেওয়া প্রয়োজন বলে দাবি একাংশ ব্যবসায়ীর। অবশ্য, প্লাস্টিক ব্যবহারে কেন্দ্রীয় সরকার যে কঠোর মনোভাব পোষণ করেছেন সে ক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি কোথাও। এভাবেই যদি চলতে থাকে তাহলে প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রাজ্যে কতটুকু কার্যকর হবে সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাকি প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কলাপাতা বানিয়ে এভাবেই চলতে থাকবে প্লাস্টিকের ব্যবহার এবং পরিবেশ দূষণ। দেখার প্রশাসন কতটুকু কঠোর মনোভাব দেখায় প্লাস্টিক বন্ধে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top