News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাসপাতালে চিকিৎসাধীন অমরনাথ তীর্থযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ মনোজ সিনহার, তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ
Image

হাসপাতালে চিকিৎসাধীন অমরনাথ তীর্থযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ মনোজ সিনহার, তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ

শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অমরনাথ তীর্থযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। শনিবার সকালে এসকেআইএমএস হাসপাতালে গিয়ে তীর্থযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মনোজ সিনহা। কথা বলেন তীর্থযাত্রীদের সঙ্গে, সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

এদিন সকালেই মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় যান চিনার কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এডিএস আউজলা। ওই স্থানে যান কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার ও কাশ্মীরের বিভাগীয় কমিশনারও। লেফটেন্যান্ট কর্নেল সচিন শর্মা এদিন বলেছেন, উদ্ধারকাজ দ্রুততার সঙ্গে চলছে। উদ্ধারকাজ শেষ হতে কতটা সময় লাগবে, তা এখনই বলা কঠিন। কাশ্মীরের আইজিপি বলেছেন, আজ সন্ধ্যার মধ্যেই উদ্ধারকাজ শেষ করার চেষ্টা করা হবে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তিনি।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top