News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19: দৈনিক সংক্ৰমণ ১৮-হাজারের ঊর্ধ্বেই, মৃত্যু বৃদ্ধি পেয়ে ৪৩, সক্রিয় রোগী ১.২৫-লক্ষাধিক
Image

Covid19: দৈনিক সংক্ৰমণ ১৮-হাজারের ঊর্ধ্বেই, মৃত্যু বৃদ্ধি পেয়ে ৪৩, সক্রিয় রোগী ১.২৫-লক্ষাধিক

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা আপাতত ১৮-হাজারের ঊর্ধ্বেই রয়েছে, আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১.২৫-লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ২৫ হাজার ০২৮-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২,৬৯৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৯ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১২ লক্ষ ২৬ হাজার ৭৯৫ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৮,৬৫,৩৬,২৮৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,৩৮৬ জন (১.২০ শতাংশ)। শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৬,১০৪ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৯,৫৩,৯৮০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫১ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ৪.১৪ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top