News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিনজোর প্রয়াণে শোকস্তব্ধ ভারতে রাষ্ট্রীয় শোক; লালকেল্লা, রাষ্ট্রপতি ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা
Image

শিনজোর প্রয়াণে শোকস্তব্ধ ভারতে রাষ্ট্রীয় শোক; লালকেল্লা, রাষ্ট্রপতি ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অকাল-প্রয়াণে শোকস্তব্ধ ভারত। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হল ভারতে। এদিন লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, সংসদে অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। যাবতীয় সরকারি কর্মসূচি এদিনের জন্য বাতিল করা হয়েছে। শুক্রবার পশ্চিম জাপানের নারায় রেল স্টেশনের অদূরে ব্যস্ত চৌরাস্তায় ছিল পথসভাটি। বক্তৃতা সবে শুরু করেছিলেন আবে। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ। পরপর দু্’টি। বুকে হাত দিয়ে অস্থায়ী মঞ্চ থেকে নেমেই লুটিয়ে পড়েন রাস্তায়। চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই চলে গিয়েছেন শিনজো।

শিনজোর প্রয়াণে স্তম্ভিত গোটা বিশ্ব। শনিবার ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে। লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, সংসদে অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। শিনজোর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ প্রমুখ বিশ্বনেতারা শোক ব্যক্ত করেছেন।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top