News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire:বাইপাসে যাত্রীসমেত চলন্ত বাসে আগুন, উদ্ধারে দমকল
Image

Fire:বাইপাসে যাত্রীসমেত চলন্ত বাসে আগুন, উদ্ধারে দমকল

কলকাতা, ৮ জুলাই (হি. স.) : আচমকাই যাত্রিবোঝাই বাসে অগ্নিকাণ্ড। শুক্রবার বিকেলে ইএম বাইপাসে রুবির মোড়ের কাছে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থাতেই এসি বাসটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুড়মুড় করে তাঁরা বাস থেকে নামতে শুরু করেন। তার পরেই আগুন ধরে দাউদাউ করে জ্বলতে শুরু করে বাসটি। তবে যাত্রীদের কেউই আহত হননি এই ঘটনায়।

বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখে ট্রাফিক পুলিশের তরফে দমকলে খবর দেওয়া হয়। তার কিছু ক্ষণ পরেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল সূত্রে খবর, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। বাসটিও পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। সূত্রের খবর, যে বাসে আগুন লেগেছে, সেটি ব্যাটারি চালিত। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Releated Posts

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top