News Flash

Image

SFI:অরুণ দেবকে স্মরণ করল এসএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ৯০ এর দশকে কংগ্রেস দুষৃকতীদের হাতে নিহত হয়েছিলেন অরুণ দেব৷  তার স্মৃতিতে শুক্রবার ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগ ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ পাশাপাশি উনার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলিও জ্ঞাপন করে ভারতের ছাত্র ফেডারেশন৷ উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দের, ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটি সম্পাদক সন্দীপন দে, প্রাক্তন ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য সভাপতি তপন দাস সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা৷ এদিন পবিত্র কর বলেন কংগ্রেস কর্মীদের নির্দেশে সেই সময় অরুণ দেবকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল৷ শুধুমাত্র তার শরীরটা পাওয়া গেছে৷ এখনো পর্যন্ত অরুণ দেবের মাথা অনাবিষৃকত৷ তিনি আরো বলেন, শান্তির জন্য রাজ্যের মানুষের জন্য সেই লড়াই এখনো অব্যাহত৷ বাম সংগঠন সেই লড়াই চালিয়ে যাবে৷ এবং খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য সর্বদাই লড়াই করে যাবে৷ 

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top